শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে: আইন উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে: আইন উপদেষ্টা
৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভোলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসি’ এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যত বিদেশে ভাল হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম।

ড. আসিফ নজরুল বলেন, এসএসসি পরীক্ষার ৬ মাস শিক্ষার্থীদের কোন কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কীল ডেভোলপমেন্ট প্রোগ্রাম করবো। তাদের কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি বলেন, মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে। মালেশিয়াতে গিয়েছিলাম বলেছিলাম সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নিবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তাদের নিয়মিত নিবে এমন আশ্বাস পেয়েছি। জাপান থেকে ১ লক্ষ শ্রমিক নেয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা।

তিন আরও বলেন, বাহরাইনে জটিলতা রয়েছে সেটি নিরসনে চেষ্টা চলছে। প্রবাসি কল্যান লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসির জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে। এই হসপিটালের মালিক হবে তারাই।

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: