পুলিশের উচ্চ পদে বড় ধরনের রদবদল

পুলিশের অধীনস্থ তিনটি ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) শীর্ষ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. হেলাল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার (সিএমপি)ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএন এ ডিএমপির অতিরিক্ত পুলিশ (ডিআইজি) হাসান মোহাম্মদ শওকত আলীকে সিএমপি কমিশনার হিসেবে ও এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পুলিশ-১ শাখা থেকে জারি করা আরও একটি প্রজ্ঞাপনে ৩ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগের কথা জানানো হয়েছে। জেলা তিনটি হলো - খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর। প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে মাগুরার বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমানকে বদলি করে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র