শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ সংসদ নির্বাচন

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়। এদিন ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

এর আগে, প্রথম দিনে ৫২টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ৫১টি এবং মনোনয়নপত্র গ্রহণের (বৈধ প্রার্থী) বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা একটি। আপিল আবেদন খারিজ হয়েছে ১৫ জনের।

তবে এর মধ্যে তিনজনের আবেদন শুনানি অপেক্ষমান রয়েছে বলে ইসির শুনানি থেকে আনুষ্ঠানিকভাবে জানান সচিব।

নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে আপিল আবেদন শেষে ১০ তারিখ থেকে শুরু হয়ে ১৮ তারিখ পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার।

প্রথম দিনের শুনানিতে মনোনয়ন ফিরে পাওয়া দলীয় প্রার্থীদের মধ্যে- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন, জামায়াতে ইসলামীর একজন, জাতীয় পার্টির ১৩ জন, ইসলামী ঐক্যজোটের একজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির দু’জন, খেলাফাত মজলিসের পাঁচজন, ইসলামী আন্দোলনের চারজন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, বাংলাদেশ কংগ্রেসের একজন রয়েছেন।

এছাড়া, বিপ্লবী ওয়ার্কার্স পাটির একজন, জাগপার দু’জন, ইসলামিক ফ্রন্টের একজন, এবি পার্টির একজন, বাসদের দু’জন, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের একজন। আর স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে ১৩ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

 

ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনআপিল শুনানি

শেয়ার করুন: