শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগামীকাল নওগাঁ আসছেন তারেক রহমান, প্রস্তুত সভাস্থল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁ সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বিকেল ৩টায় শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এটিম মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ নির্মাণ ও মাইক স্থাপনের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

জনসভাকে ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর আমাদের চেয়ারম্যান নওগাঁয় আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে।’

তিনি বলেন, জনসভায় তারেক রহমান নওগাঁর উন্নয়ন নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরবেন।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমানের সফরকে ঘিরে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসভায় প্রায় দুই লাখের বেশি মানুষের সমাগম ঘটতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।

রাজশাহীতে সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হবেন।

ভোরের আকাশ/নি. ব

তারেক রহমান

শেয়ার করুন: