শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১
বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, আর আহত হয়েছেন অন্তত ১৭১ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ২০ জনের মধ্যে রয়েছেন—জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ঢাকা সিএমএইচে ১২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জন।

বর্তমানে আহতদের মধ্যে:

জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন ৭০ জন

উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন

ঢাকা সিএমএইচে ১৭ জন

উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন

কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন

ঢাকা মেডিক্যালে ৩ জন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন

উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১ জন

সব মিলিয়ে বর্তমানে ১৭১ জন আহত ব্যক্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর থেকে রাজধানীতে শোকের ছায়া নেমে এসেছে। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: