শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দেশের হাসপাতালে রোগীদেরকে নিয়ে বেচাকেনা ও দালালি বন্ধসহ রোগীকে ট্রলিতে ও রোগীকে ভর্তি করে টাকা নেওয়া বন্ধ করা হবে। সারাদেশের হাসপাতালে ১০০ শতাংশ অনিয়ম বন্ধ হবে।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের সদিচ্ছা আছে এবং জনগণ যাতে যথাযথ চিকিৎসা পায়; সেই ব্যবস্থা আমরা করবো। আমাদেরকে সময় দেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি বন্ধ আমরা কিছু করতে চাই। দালাল ও ট্রলি বিক্রি করা; এসব অনিয়ম কঠোরভাবে আমরা দমন করবো। শুধু ঢাকা মেডিকেল নয়, সারাদেশে বন্ধ হবে অনিয়ম।

ঢাকা মেডিকেল প্রাসঙ্গে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় উল্লেখ স্বাস্থ্যমন্ত্রী করেন, সরকারের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.র

সরদার মো. সাখাওয়াত হোসেন

শেয়ার করুন: