শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা
মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন নাম কী হবে সে বিষয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। একই সঙ্গে সব জাতিসত্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের নববর্ষের শোভাযাত্রায় নতুন রং, গন্ধ ও সুর পাওয়া যাবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা।

রোববার (২৩ মার্চ) সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রাটা ভিন্ন আঙ্গিকে হবে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি হবে না সেটি আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষ্ঠানে সিদ্ধান্ত হবে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না। ইউনেস্কো শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছিল বলেও জানান তিনি।

ফারুকী বলেন, এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এমন কোনো নির্দেশনা থাকবে না। তবে কতক্ষণ চলবে সেটি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, এবারের বৈশাখের দিন (১৪ এপ্রিল) সংসদ ভবনের সামনে সন্ধ্যায় ড্রোন শো'র আয়োজন হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এদিকে, ঢাবি ভিসি বলেছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর একটা নিজস্বতা, ঐতিহ্য এবং ঐক্য আছে। সেই নিজস্ব ঐতিহ্য এবং ঐক্য ধরে রেখে এবারের পয়লা বৈশাখ উদযাপন হবে। সবার ঐতিহ্য এবং রেওয়াজের মিশ্রণে এবার বৈশাখ হবে। ভিন্ন প্রেক্ষাপটে এবারের উৎসব হবে সব জাতিগোষ্ঠীকে একত্রিত করে।

ভোরের আকাশ/এসএইচ

মোস্তফা সরয়ার ফারুকী, বাংলা-নববর্ষ, মঙ্গল-শোভাযাত্রা, নাম পরিবর্তন, ঢাকা-বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি উপদেষ্টা

শেয়ার করুন: