ডিএমপির পাঁচ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়— গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। লাইনওআরের এম এ রউফ খানকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। আর লাইনওআর-এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
ভোরের আকাশ/হ.র