শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন পে-স্কেল কার্যকর হলে বাতিল হবে বিশেষ সুবিধা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকরের লক্ষ্যে কাজ করছে সরকার। এ উপলক্ষে বেতন বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে।

এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো কার্যকর হলে বর্তমানে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় দেওয়া বিশেষ সুবিধা (স্পেশাল ইনসেনটিভ) বাতিল করা হবে। বিশেষ সুবিধাকে মূল বেতনের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসতে পারে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল চালুর ঘোষণা দেন।

পরদিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামোতে কোনো পরিবর্তন আসেনি, অথচ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো-সংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হবে।

বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা মূল বেতনের অতিরিক্ত ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা ১০ শতাংশ বিশেষ সুবিধা পাচ্ছেন। তবে নবম বেতনকাঠামো কার্যকর হলে এ সুবিধা আর আলাদাভাবে বহাল থাকবে না।

আরও পড়ুন

সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পর ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন প্রায় ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

ফলে বিদ্যমান বিশেষ সুবিধা বাতিল হয়ে নতুন বেতনকাঠামোর মধ্যেই তা সমন্বয় করা হবে।

ভোরের আকাশ/এনএস

নতুন পে-স্কেলবিশেষ সুবিধা

শেয়ার করুন: