শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপি ইআরপিতে এআই অন্তর্ভুক্তির উদ্যোগ, সহযোগিতার আশ্বাস মন্ত্রীর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্মার্ট প্রশাসন গড়ে তুলতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ লক্ষ্যে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাহিনীর ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগের রূপরেখা উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে মহাপরিচালক জানান, Ansar VDP Enterprise Resource Planning (AVERP)-এর আওতায় বাহিনীর বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। AVMIS, APMIS, EMIS, AVJOBS, TRGMS, CRM, STDMS, IADMS এবং AVSSO-সহ বিভিন্ন আন্তঃসংযুক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, প্রায় ৬০ লাখ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান ডেটাবেইস ভবিষ্যতে বিগ ডেটা, মেশিন লার্নিং (ML), লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করছে। বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক এআই ও এলএলএম ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জনসেবা আরও সহজ ও জবাবদিহিমূলক করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী হিসেবে অভিহিত করেন। তিনি এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা দেন।

আরও পড়ুন

নওগাঁয় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন

অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে এআই ও এলএলএম প্রযুক্তির সংযোজন শুধু বাহিনীর প্রশাসনিক দক্ষতাই বাড়াবে না; বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নের ক্ষেত্রেও কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

শেয়ার করুন: