শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে নির্মাণ শ্রমিকদের সচেতন করতে প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এ শান্তা হোল্ডিংসের ১৬ তলা নির্মাণাধীন ভবনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৭৫ জন শ্রমিক অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে বক্তব্য রাখেন চিফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার মেজর (অব.) হাফিজ আল আসাদ। 

বক্তব্য শেষে মো. ছালেহ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের অংশ হিসেবে স্মোক ইজেক্টর ও এয়ার ভেন্টিলেটর ব্যবহার করে সেপটিক ট্যাংকে বাতাস সরবরাহ ও দূষিত গ্যাস অপসারণের কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার ও গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের ব্যবহারিক মহড়া করানো হয়। দুপুর ১টায় কার্যক্রম শেষ হয়।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ফায়ার সার্ভিস জানায়, সম্প্রতি সেপটিক ট্যাংক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। গত ৩১ আগস্ট মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় তিন শ্রমিক মারা যান। ফায়ার সার্ভিসের হিসাবে গত পাঁচ বছরে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইন-সংক্রান্ত দুর্ঘটনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

প্রশিক্ষণ কর্মসূচিঝুঁকি ও করণীয়সেপটিক ট্যাংকফায়ার সার্ভিস

শেয়ার করুন: