শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু
নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেশার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেলিম ব্যাপারী (২৫) নামে ওই যুবকের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সেলিমের শ্বাসনালিসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

এ চিকিৎসক আরও জানান, এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) ও মা সেলিনা বেগম (৪৬)। যথাক্রমে তাদের শরীরের ২২ শতাংশ ও ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার পাঁচ তলা একটি বাড়ির তৃতীয় তলায় মজুত করে রাখা এসির কম্প্রেশার থেকে বিস্ফোরণ ঘটে।

সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, নারিন্দার ওই বাসায় তৃতীয় তলায় ভাড়া থাকতেন ভুক্তভোগী পরিবারটি। সেলিম অবিবাহিত ছিল। বাবা–মাসহ তারা ৩ জনই থাকতেন বাসায়।

আবির আরও জানান, দগ্ধ মুক্তার ব্যাপারীর ধোলাইপাড় এলাকায় এসি, ফ্রিজের কম্প্রেশারের দোকান রয়েছে।

সেই সুবাদে দোকানের মালামাল বাসায়ও রেখেছিলেন। ঘটনার পরপরই মোবাইল ফোনে দুর্ঘটনার খবর পান তিনি।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি জানাতে পারেননি তিনি।

ভোরের আকাশ/নি. ব

এসি বিস্ফোরণ

শেয়ার করুন: