শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

শিক্ষার্থীদের সাইকেল উপহার দেবে সরকার: প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সকালের কর্মব্যস্ততা শুরু করতে ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে। রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে এসে দিনের কর্মসূচিতে যোগ দেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজন মাহমুদ জানান, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা তার সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন, মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন। এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

নতুন সিদ্ধান্তে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল যে হারে

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোরের আকাশ/জেআ

প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: