শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজের স্বদেশ প্রত্যাবর্তনের পর এবং নির্বাচনের আগে দেশ ও জনগণের জন্য যে পরিকল্পনার কথা বলেছিলেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রায় ১৭ বছর নির্বাসিত থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে তিনি রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা জানান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর এটিই দেশবাসীর উদ্দেশে তার প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বিশ্ববাজারে টিকে থাকার মতো কর্মসংস্থান নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন, প্রতিশ্রুত সব ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ শুরু করে দিয়েছে।

নির্বাচিত হয়ে সরকার গঠনের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে কঠোর কৃচ্ছ্রতা সাধন ও সুশাসনের বার্তা দেন নবনির্বাচিত সরকারপ্রধান।

তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বিএনপির কোনো এমপি সরকারি সুবিধায় শুল্কমুক্ত গাড়ি আমদানি করবেন না এবং কোনো প্লট সুবিধা নেবেন না।

একই সঙ্গে আসন্ন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিএনপি সরকার অনাচার ও অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।

দলমত নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

পবিত্র রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোরের আকাশ/নি. ব

প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: