শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে হবে মন্ত্রিসভার শপথ।

সরকারি একটি সূত্র বলেছে, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের শপথ কক্ষে।

আর মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সূত্রটি বলছে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি সকালে এমপিদের শপথ ও বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের এবং রাষ্ট্রপতি মন্ত্রীদের শপথ পড়াবেন। তার আগে বিকেলে সরকারি সূত্র জানিয়েছিল, সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সরকারি একটি সূত্র বলেছে, সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) তারিখে জারি করা হয়, যা প্রকাশ হয় ১৪ ফেব্রুয়ারি।

গেজেট প্রকাশের তিন দিন পরে সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন। ১৬ ফেব্রুয়ারি শপথ পড়ালে জটিলতা তৈরি হতে পারে, এমন আশঙ্কায় ১৭ ফেব্রুয়ারি শপথ হবে।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়।

শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে বেসরকারিভাবে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে ৩টি আসন।

অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। অর্থাৎ জামায়াতে ইসলামী ও তার মিত্ররা পেয়েছে ৭৭ আসন।

ভোরের আকাশ/নি. ব

মন্ত্রিসভা

শেয়ার করুন: