শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, একটা শর্ট গান কিংবা পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ১ লাখ টাকা। এলএমজির ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই পুরস্কার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তিনি বলেন, বর্তমানে প্রচুরসংখ্যক নিয়োগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়ের কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন বা আত্মীয়স্বজন দুর্নীতি, নিয়োগ বাণিজ্য বা ঘুস বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের পুলিশ কমিশনার সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে শিগগিরই তাকে শোকজ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

স্বরাষ্ট্র উপদেষ্টাঅস্ত্র উদ্ধারপুরস্কার

শেয়ার করুন: