শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে দুই দফা জানাজা শেষে জাতীয় সংসদ ভবন চত্বরে সমাহিত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে।

রোববার (১২ জুলাই) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সংসদ ভবন চত্বরে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

দক্ষিণ প্লাজার জানাজায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে জোহরের নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে তাঁর পরিবারের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর মরদেহ পঞ্চগড়ের গ্রামের বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে রাজধানীতেই তাঁর দাফনের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

কুয়েটে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

এর আগে রোববার ভোরে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও বাংলাদেশের সাবেক স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

শেয়ার করুন: