শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আগামী ২ মার্চ অষ্টম ‌‘জাতীয় ভোটার দিবস’ উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আদেশে বলা হয়, অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়সহ মাঠপর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। পরে এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়, ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’। 

দিবসটি উদযাপনে কেন্দ্রীয়সহ সারাদেশে ৫৭০টি কমিটি গঠনের পাশাপাশি সারাদেশে বিস্তারিত কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেয় ইসি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। ২০১৯ সালে থেকে দিবসটি পালন করে আসছে নির্বাচন কমিশন।

ভোরের আকাশ/এসএইচ

কর্মসূচি স্থগিতজাতীয় ভোটার দিবস

শেয়ার করুন: