শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৫ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
২৫ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি
২৫ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি

আগামী ২৫ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের ব্যালট বাক্সের হিসেব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি, মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখার কথাও বলা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এই নির্দেশনা সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহারযোগ্য ব্যালট বাক্সের হালনাগাদ তালিকা ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ শাখায় জমা দিতে হবে।

একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম নিরাপদভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত স্থান খালি রাখার ব্যবস্থা করতে মালামাল স্থানান্তরের প্রয়োজনীয় বরাদ্দের দাবিও পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানাচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ক্রয় প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ ক্রয় সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

এছাড়া ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে, একই সময়কালেই গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি লেখা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

ইসি

শেয়ার করুন: