শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকলেও, এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, তবে আপাতত এতে কোনো বাড়তি অগ্রগতি নেই।

আরও পড়ুন

ঢাকার গাড়ির মালিকদের জন্য চালু হচ্ছে ‘যানজট শুল্ক’

দেশের বৈদেশিক সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে সম্পর্ক নিবিড় হওয়ার বিষয়টি তৃতীয় কোনো দেশের চিন্তার কারণ হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। এছাড়া চীনের সঙ্গে ২+২ মেকানিজম এবং অর্থনৈতিক করিডরের বিষয়টি বর্তমানে পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বিশ্বের ১০টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অংশগ্রহণের বিষয়টি দুই দেশের মধ্যকার সুসম্পর্কের একটি প্রতিফলন হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভোরের আকাশ/এনএস

পররাষ্ট্র প্রতিমন্ত্রীশেখ হাসিনা

শেয়ার করুন: