শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের তথ্য নেই : রণধীর জয়সওয়াল

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের তথ্য নেই : রণধীর জয়সওয়াল
ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের তথ্য নেই : রণধীর জয়সওয়াল

ভারতের ভূখণ্ডে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড হচ্ছে এমন অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের মাটিতে কথিত আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশবিরোধী কিংবা ভারতের আইনবিরোধী কোনো কর্মকাণ্ডের বিষয়ে আমরা অবগত নই।”

তিনি আরও জানান, ভারত অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুচিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে শিগগিরই জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে অভিযোগ করে যে, নিষিদ্ধ আওয়ামী লীগ ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় অফিস খুলেছে। সরকার জানায়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে পালিয়ে যাওয়া দলটির কয়েকজন শীর্ষ নেতা ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

বাংলাদেশ সরকারের দাবি, ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি অখ্যাত এনজিওর আড়ালে আওয়ামী লীগের কিছু নেতা সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে পুস্তিকা বিতরণ করেন। এছাড়া ভারতীয় গণমাধ্যমের বেশ কিছু প্রতিবেদনে দলটির ক্রমবর্ধমান কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা মনে করে, ভারতের মাটিতে বসে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের অফিস স্থাপন করা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি অবমাননার শামিল। এতে দুই দেশের পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই ভারত সরকারকে এ ধরনের কার্যকলাপ বন্ধে পদক্ষেপ নেওয়া এবং বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ডে ভারতীয় ভূখণ্ড ব্যবহার না করার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ।

ভোরের আকাশ//হ.র

পররাষ্ট্র উপদেষ্টারণধীর জয়সওয়ালভারতীয় হাইকমিশনার

শেয়ার করুন: