শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৩ জেলা প্রশাসককে ‘অতীব জরুরি’ চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। জেলা প্রশাসকদের মতামত চেয়ে এরই মধ্যে জরুরি চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্র নির্ধারণ ও বণ্টনের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, নিরাপত্তা, শিক্ষার্থী অনুপাত বিবেচনা করা হবে বলে জানা গেছে।

রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাশালী মহলের চাপের কারণে গত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও আবার যথাযথ প্রয়োজন থাকা সত্ত্বেও কেন্দ্র স্থাপন করা হয়নি। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায় নানারকম সমস্যা দেখা দিয়েছে বলে ওই চিঠিতে বলা হয়েছে।

এসব পরিস্থিতির কারণে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিদ্যমান এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্রসমূহ পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের মতামত জানাতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠানকেই কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সক্ষমতা থাকতে হবে। চিঠিটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে এটিকে ‘অতীব জরুরি’ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

জেলা প্রশাসকশিক্ষা বোর্ড

শেয়ার করুন: