শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ান দিয়ে শুরু হচ্ছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের জোড় ইজতেমার কার্যক্রম শেষ হবে।

বৃহস্পতিবার  (২৭ নভেম্বর)  দিবাগত রাতে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছর মূল ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। 

এখানে তাবলিগের সাথিরা সারা বছরের কাজের বর্ণনা তুলে ধরেন এবং মুরব্বিদের কাছ থেকে রাহবারি গ্রহণের সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরব্বিরা ইতোমধ্যে টঙ্গীতে এসে পৌঁছেছেন।

তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই জোড় তাবলিগ জামাতের দীর্ঘদিনের ঐতিহ্য। দাওয়াতি কাজের চেতনা জাগিয়ে তোলার বিশেষ আয়োজন হিসেবে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এখান থেকেই সারা বছরের কাজের দিকনির্দেশনা, নকশা এবং আমল, দাওয়াত, তরতিবসহ দেশের পরিস্থিতি বিবেচনায় করণীয়-বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয়।

জোড় ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ থাকে শুধুমাত্র তিন চিল্লার সাথি এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমদের জন্য, যা এ আয়োজনের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এর পরেই আয়োজন করা হবে বিশ্ব ইজতেমা।

ভোরের আকাশ/মো.আ.

টঙ্গীশুরুবিশ্ব ইজতেমা

শেয়ার করুন: