শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন নিজের কাছে রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে ওই তারিখ থেকেই নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসনটি শূন্য বলে ঘোষণা করা হয়েছে।

সংবিধানের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসন থেকে নির্বাচিত হলে তাকে একটি আসন বেছে নিতে হয় এবং অন্যটি ছেড়ে দিতে হয়। সেই নিয়ম মেনেই তারেক রহমান ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রাখলেন। এখন নিয়ম অনুযায়ী খুব শিগগিরই বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।

ভোরের আকাশ/আ.র

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

শেয়ার করুন: