শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য/তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার (২২ নভেম্বর) উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকার তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ৩৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

বিমান বাহিনী প্রধান উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহার সামগ্রী প্রদান করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও উল্লেখ করেন,  মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমান বাহিনীটির জন্ম হয়েছিল, আজ তা অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রেডার, ক্ষেপণাস্ত্র এবং ওভারহোলিং প্রযুক্তিতে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কিছু সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

বিমান বাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগকে বিমান বাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিতকারী হিসেবে উল্লেখ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।

এ তথ্য আন্তর্জাতিক বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

 

 

বিমান বাহিনীসংবর্ধনামুক্তিযুদ্ধ

শেয়ার করুন: