৭ দিনব্যাপী নৌপুলিশের অভিযানে অবৈধ জাল-মাছ সহ আটক ৪২০

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,৪৪,৩৪,৭৩০ (তিন কোটি চুয়াল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার সাতশত ত্রিশ) মিটার অবৈধ জাল, ২,৫০২ (দুই হাজার পাঁচশত দুই) কেজি মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ২৫১ (দুইশত একান্ন)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১৬১ (একশত একষট্টি)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪ (চার)টি ড্রেজার জব্দ করা হয়।
৭ (সাত) দিনব্যাপী এই অভিযানে ৪২০(চারশত বিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৪১(একচল্লিশ)টি মৎস্য আইন, ৩১(একত্রিশ)টি বেপরোয়া গতি, ৪(চার)টি বালুমহাল, ৫(পাঁচ)টি অপমৃত্যু, ১(এক)টি অন্যান্য আইন, ১(এক)টি অস্ত্র আইন, ১(এক)টি চুরি, ১(এক)টি খনিজ সম্পদ আইন এবং ১(এক)টি বিশেষ ক্ষমতা আইন মামলাসহ মোট ৮৬ (ছিয়াশি)টি মামলা দায়ের করা হয় এবং ১১(এগারো)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করাসহ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ
(প্রেস বিজ্ঞপ্তি)