শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ স্পষ্ট হচ্ছে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ স্পষ্ট হচ্ছে : প্রধান উপদেষ্টা
পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ স্পষ্ট হচ্ছে : প্রধান উপদেষ্টা

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমরা একটি স্মরণ আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম, যেখানে সব রাজনৈতিক দলকে একত্রিত করে অতীতকে স্মরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়। এতে করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হতো। কিন্তু এক বছর পার না হতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।”

বুধবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১৩টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক মতভেদ বা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের ঐক্য এখন সময়ের দাবি। এই ঐক্য দৃশ্যমান না হলে ষড়যন্ত্রকারীরা একে দুর্বলতা হিসেবে দেখবে।”

বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও গণঐক্য ধরে রাখার বিষয়ে একমত প্রকাশ করেন। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নেতারা সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, ফ্যাসিবাদ প্রতিহত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে নিয়মিতভাবে সর্বদলীয় বৈঠকের আয়োজন করার অনুরোধ জানান।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন—রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান।

এর আগে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: