শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতএবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জনডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতএবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন

গঙ্গা-গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহের আশঙ্কা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গঙ্গা ও গড়াই নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১২ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা এবং এসব এলাকার সংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল স্থিতিশীল ছিল। ব্রহ্মপুত্রের পানি আগামী দুই দিন কমতে পারে এবং পরের তিন দিন স্থিতিশীল থাকতে পারে। যমুনার পানি আগামী তিন দিন কমে পরের দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গার পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী দুই দিন তা স্থিতিশীল থেকে পরের তিন দিন কমতে পারে। পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় গঙ্গার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙার পানি বেড়েছে। আগামী এক দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে এবং পরের দুই দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সময়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী এক দিন এসব নদীর পানি বাড়তে পারে। এরপর দুই দিন পানি কমতে পারে।

আরও পড়ুন

দেশে সার সংকটের গুজব, মজুতের চেষ্টা অসাধুচক্রের: কৃষিমন্ত্রী

সুরমার পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল এবং কুশিয়ারার পানি কমেছে। সুরমার পানি আগামী তিন দিন কমতে পারে। কুশিয়ারার পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরের দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমারের পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে তিস্তার পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন তিস্তার পানি স্থিতিশীল থেকে পরের দুই দিন কমতে পারে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: