শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা

দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত হামলার ঘটনার তদন্তের কাজ দুই মাসের মধ্যে শেষ করে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাওরান বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত প্রথম আলোর ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, তদন্ত দ্রুত এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে যাতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তখনই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে দাবি করেছি। এখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। প্রথম আলো পরিবার এবং সাংবাদিক গোষ্ঠী, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবারই একটা দাবি হচ্ছে, এর সুষ্ঠু তদন্ত হতে হবে। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি, বিচারের দায়িত্ব বিচার বিভাগের।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপর বিচারিক প্রক্রিয়া শুরু হবে। সেটা আদালতের ব্যাপার। তবে, আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইবো, যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়। এ ধরনের ঘটনা ভবিষ্যতে আমাদের যেন আর না দেখতে হয়।”

গণমাধ্যম দুটির কার্যালয়ে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে একটা বার্তা গেছে যে বাংলাদেশে নিউজ পেপারের ওপর যখন খুশি আক্রমণ করা যায়। এ দেশের যারা বলতে গেলে প্রগতির বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি; তাদের একটা রমরমা ভাব ছিলো। দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে আমরা একটা উল্টো মেসেজ দেবো।”

প্রথম আলোর পোড়া ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এটা একটা জীবন্ত জাদুঘরের মতোই মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কীভাবে জেগে ওঠা যায়, তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। এ প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যা কিছুই দেখেছি এবং শিখতে পেরেছি তা হলো, হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়। কিন্তু, ইতিহাস সাক্ষী যে সেটা কখনো পারেনি।”

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ টেনে দলটির শীর্ষ এ নেতা বলেন, “ইশতেহার আমরা স্বাধীন গণমাধ্যমের কথা বলেছি। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবো। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং তা প্রতিষ্ঠা করবো।”

প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবন ঘিরে শিল্পী মাহ্‌বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয় গত ১৮ ফেব্রুয়ারি। কাওরান বাজারে দগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। প্রাথমিকভাবে প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। পরে প্রদর্শনীর সময় দু’দিন বাড়ানো হয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

ভোরের আকাশ/এনএস

দ্য ডেইলি স্টারদৈনিক প্রথম আলোকার্যালয়স্বরাষ্ট্রমন্ত্রীহামলা

শেয়ার করুন: