বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন

২০২৫ সালের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারের পুরস্কারের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট নয়জনকে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা:
কবিতা: মোহন রায়হান
কথাসাহিত্য: নাসিমা আনিস
প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক
শিশুসাহিত্য: হাসান হাফিজ
অনুবাদ: আলী আহমদ
গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী
মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর প্রস্তাবক কমিটির প্রস্তাবনা এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ এই পুরস্কার অনুমোদন করেছে।
সেই সঙ্গে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।
ভোরের আকাশ/এনএস