শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা আজ বায়ুদূষণের শীর্ষে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাতাসের মান ভয়াবহভাবে অবনতি হয়েছে। এরমধ্যে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৩৯ স্কোর নিয়ে সামগ্রিকভাবে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা যায়।

এদিন ঢাকার দুই এলাকাসহ দেশের তিনটি এলাকার বাতাসের মান দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

এর মধ্যে গাজীপুরের কাপাসিয়ার বাতাস সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। একিউআই স্কোর ৩০০ পার করলে যেখানে বাতাসের মান দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়। সেখানে এই এলাকার বাতাসের স্কোর বিরাজ করছে ৩৯৬।

অন্যদিকে রাজধানীর মিরপুরের দক্ষিণ পল্লবী (৩৪২) ও ইস্টার্ন হাউজিং (৩০৮) এলাকার বাতাসের মানও দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে।তালিকায় এরপরই রয়েছে কল্যাণপুর, মাদানি সরণির বেজ এজওয়াটার, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গোড়ান ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকা।

এসব এলাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। এদিন দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বাতাসের মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

ভোরের আকাশ/মো.আ.

বায়ুদূষণরাজধানীঢাকা

শেয়ার করুন: