শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বড় সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঈদের আগেই শিক্ষকদের বোনাস বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি—সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়তি বোনাস পাবেন।

সোমবার (২৬ মে) এ-সংক্রান্ত একটি সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা। সম্মতিপত্রে চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ বাড়িয়ে মূলত বেতনের ৫০ শতাংশ করা হয়েছে।

তবে এ দফায় কর্মচারীদের বোনাস বাড়ানো হয়নি। ফলে তারা আগের মতই মূল বেতনের ৫০ শতাংশ ঈদুল আজহার বোনাস পাবেন।

সম্মতিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) চারটি শর্ত সাপেক্ষে সরকারি অংশের মাসিক মূল বেতনের ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশে নির্ধারণ করা হলো।

চারটি শর্ত

১. এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে।

২. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবেন।

৩. প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে।

৪. প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের নিমিত্ত পাঠাতে হবে।

এদিকে এমপিওভুক্ত কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় আগেই তারা শিক্ষকদের চেয়ে বেশি (৫০ শতাংশ) বোনাস পেতেন। এখনও তারা একই পরিমাণ বোনাস পাবেন।

তাদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে সম্মতিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতার (বোনাস) হার বিদ্যমান ৫০ শতাংশ বহাল থাকবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: