শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভূমি অফিসে সেবামূল্য প্রকাশের নির্দেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভূমি মন্ত্রণালয় ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কঠোর অবস্থান নিয়েছে।

এখন থেকে দেশের সব উপজেলা ভূমি অফিস, সার্কেল অফিস এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সেবামূল্য সংবলিত স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি অফিসে ৪ ফুট × ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড স্থাপন করতে হবে।

এতে কোন সেবার জন্য কত টাকা ফি দিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এরইমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় নির্ধারিত ফির তালিকা

ই-নামজারি ফি

কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। অর্থাৎ নামজারির জন্য সর্বমোট ১ হাজার ১৭০ টাকা পরিশোধ করতে হবে।

খতিয়ানের ফি

খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা। তবে ডাকযোগে নিতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল দিতে হবে।

মৌজা ম্যাপের ফি

প্রতি শিট মৌজা ম্যাপের ফি ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য হবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সরকার নির্ধারিত ফির বাইরে অন্য কোনো ফি প্রযোজ্য নয়। এ ছাড়া ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবামূল্য শুধু অনলাইনে পরিশোধ করতে হবে; কোনো প্রকার নগদ লেনদেন করা যাবে না।

সেবা পেতে গিয়ে কেউ যদি অতিরিক্ত ফি দাবি করে বা হয়রানির শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

ভোরের আকাশ/নি. ব

ভূমি অফিস

শেয়ার করুন: