শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আগে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছিল বাংলাদেশ। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে এখনো কোনো লিখিত অনুরোধ পাঠানো হয়নি।

তবে বিষয়টি সম্পূর্ণভাবে থেমে নেই—ভারতের কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে এ নিয়ে মৌখিকভাবে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদের পর প্রথম কর্মদিবস মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা সরকা‌রে আসার পর এক মাস হ‌য়ে‌ছে। সেই এক মা‌সে ভার‌তের হাই ক‌মিশনা‌রে স‌ঙ্গে একাধিকবার বৈঠক হ‌য়ে‌ছে। আমার স‌ঙ্গে সাক্ষাৎ হ‌য়ে, পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ হ‌য়ে‌ছে; ওই মি‌টিং‌য়ে ওই কথা বলা হ‌য়ে‌ছে। গত ১৭ বছ‌রে শেখ হা‌সিনার বিরু‌দ্ধে যে অ‌ভি‌যোগগুলা আছে, কোনটার সাজা হ‌য়ে‌ছে; আরও যারা আছে। তা‌দের ব্যাপা‌রেও আমরা কথা ব‌লে‌ছি।

ঈদ পরবর্তী প্রথম কর্ম‌দিব‌সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম।

এ সরকার আসার পর শেখ হা‌সিনা‌কে ফেরা‌তে আনুষ্ঠা‌নিক চি‌ঠি যায়‌নি- এমন কথার জবাবে প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা তো কথাই ব‌লে‌ছি। এটা‌তো অল‌রে‌ডি চলমান প্রক্রিয়ার ম‌ধ্যে আছে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা।

ভোরের আকাশ/এনএস

মানবতাবিরোধী অপরাধশেখ হাসিনা

শেয়ার করুন: