শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে এই প্রধান ঈদ জামাত সম্পন্ন হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

এবারের ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নির্ধারিত দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ খুতবা পাঠ ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহা আজ

রাষ্ট্র ও সরকারপ্রধান ছাড়াও এই জামাতে অংশ নেন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘ডিএসসিসি’ প্রশাসক আবদুস সালাম এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। একই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের সম্মানিত কূটনীতিকসহ রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজারো মুসলমান এই মাঠে নামাজ আদায় করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের এই প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল। মুসল্লিদের সুবিধার্থে ডিএসসিসির পক্ষ থেকে অজুখানা ও বিশেষ শেডসহ সব ধরনের প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়।

ভোরের আকাশ/এসএইচ

জাতীয় ঈদগাহ

শেয়ার করুন: