শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১২ ফেব্রুয়ারির আগে মাদরাসায় সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের (১২ ফেব্রুয়ারি) আগ পর্যন্ত দেশের সব মাদরাসায় পরিচালনা কমিটি, ছাত্র সংসদ বা অন্য যেকোনো ধরনের নির্বাচন আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের সাম্প্রতিক একটি নির্দেশনা অনুসরণ করে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন (১২ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশের যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছে।

যার আলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদরাসার অধ্যক্ষ-সুপার ও পরিচালনা কমিটিকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) এক স্মারকে বলা হয় দেশের সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে বলা হয়েছে।

ভোরের আকাশ/নি. ব

নির্বাচন অনষ্ঠান

শেয়ার করুন: