শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেট ও জয়পুরহাটের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জরুরি মেরামত, সংরক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের কারণে সিলেট নগরী এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পুনরায় সচল করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সিলেট নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং লাইনের উন্নয়ন কার্যক্রমের জন্য ১১ সোবহানীঘাট ফিডারের আওতায় থাকা চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া একই সময়ে ১১ রায়নগর ফিডার সংযুক্ত সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও নিকটবর্তী এলাকাসমূহেও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

পিডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সচল করা হবে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং জরুরি সেবায় কিছুটা ভোগান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সিলেটের পাশাপাশি জয়পুরহাটেও আজ একই দিনে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে গত ২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়পুরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পুরো শহরজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। ফলে নেসকো জয়পুরহাট দপ্তরের আওতাধীন সব এলাকা এ সময় বিদ্যুৎহীন থাকবে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎ দ্রুত স্বাভাবিক করা হবে।

ভোরের আকাশ/মো.আ.

 


 

বিদ্যুৎ সরবরাহ বন্ধসিলেট

শেয়ার করুন: