৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা কাঙ্খিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
মব আগের চেয়ে অনেক কমেছে, এ বিষয়ে কোন ছাড় নেই বলেও জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। বিশেষ অভিযান পুরো দেশেই চলছে। এটা নির্বাচনের আগ পর্যন্ত চলতে থাকবে। সব ধরণের প্রস্তুতি আমরা নিচ্ছি।
কিছু কিছু দলকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব দলকেই নিরাপত্তা দিয়ে আসছি। তবে যে দল বেশি দুর্বল, তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ