৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি
সাত কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।
সরকারের উপসচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে (ইমেইল: [email protected]) দাখিল করতে পারবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ভোরের আকাশ/এসএইচ