সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। তার বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে।
তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানাতে পারেননি ডিবির যুগ্ম কমিশনার।
ভোরের আকাশ/এসএইচ