শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু
আজ থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ ২১ মে (বুধবার) থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ে এবারের ঈদযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে ৭ জুন ঈদের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির এ কর্মসূচি হাতে নিয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর, এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এবার শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যমুখী আন্তঃনগর ট্রেনের জন্য ৩৩ হাজার ৩১৫টি আসন নির্ধারণ করা হয়েছে।

রেলওয়ের নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি হবে এভাবে:

  • ২১ মে: ৩১ মে’র টিকিট
  • ২২ মে: ১ জুনের টিকিট
  • ২৩ মে: ২ জুনের টিকিট
  • ২৪ মে: ৩ জুনের টিকিট
  • ২৫ মে: ৪ জুনের টিকিট
  • ২৬ মে: ৫ জুনের টিকিট
  • ২৭ মে: ৬ জুনের টিকিট

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন, তবে এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়।

ঈদযাত্রায় ভোগান্তি কমিয়ে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: