শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২৭ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে বের হয়ে ৮টা ১০ মিনিটের দিকে বিএনপির লাল-সবুজ বাসে ওঠেন। এরপর বাসটি প্রায় এক ঘণ্টায় হজরত শাজালাল (রহ.)-এর দরগাহ মসজিদের প্রধান ফটকের সামনে পৌঁছায়।

ভিড়ের জন্য বাস থেকে নামতে প্রায় ১০ মিনিট লাগে। পরে তিনি শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এরপর মাজারসংলগ্ন মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি দরগাহর পশ্চিম প্রান্তে থাকা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম আতাউল গণি ওসমানীর কবর জিয়ারত করেন।

পরে রাত পৌনে ১০টার দিকে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন।

ভোরের আকাশ/নি. ব

তারেক রহমান

শেয়ার করুন: