শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের নির্বাচন উপলক্ষে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের নির্বাচন উপলক্ষে যুক্তরাজ্যের সতর্ক বার্তা
বাংলাদেশের নির্বাচন উপলক্ষে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। 

বৃহস্পতিবার ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) থেকে হালনাগাদ নির্দেশনায় এ সতর্কতা জারি করা হয়।

যুক্তরাজ্যের সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থি হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে। এসব সহিংসতা নির্বিচারেও হতে পারে। এতে আরও বলা হয়, আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন।

বড় সমাবেশ এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ অন্যান্য স্থান থেকে দূরে থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন। সাবধানে চলাচলের পরিকল্পনা করুন এবং কোনো বিঘ্নের সম্মুখীন হলে বিকল্প পরিকল্পনা নিশ্চিত করুন।

ভোরের আকাশ/আ.র

জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: