শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্দরের এনসিটিতে এক দিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বন্দরের এনসিটিতে এক দিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
বন্দরের এনসিটিতে এক দিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এক দিনে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) মোট ৫ হাজার ১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করে।

এর মধ্যে আমদানি কনটেইনার ২ হাজার ১০১ টিইইউএস এবং রপ্তানি কনটেইনার ২ হাজার ৯১৮ টিইইউএস। এটি এনসিটি পরিচালনার ইতিহাসে এক দিনের সর্বোচ্চ রেকর্ড।

সূত্র জানায়, গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেশন পরিচালনা করছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দক্ষ ব্যবস্থাপনা ও সমন্বয়ের ফলে জাহাজ পয়েন্ট, ডেলিভারি ও গেট অপারেশন আরও দ্রুত হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি কার্যকর।

চলতি মাসে (১–২৮ আগস্ট) এনসিটি-র এসব বার্থে ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ৯০৩ টিইইউএস। যা আগের তুলনায় ৪০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

একটি বিশ্লেষণে দেখা গেছে, সিডিডিএল দায়িত্ব নেওয়ার ৪৯ দিনে (৭ জুলাই থেকে ২৫ আগস্ট) মোট ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। এর আগে একই সময়কালে (১৯ মে থেকে ৬ জুলাই) আগের অপারেটর হ্যান্ডল করেছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ, নতুন অপারেটরের অধীনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

এই প্রবৃদ্ধি চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভোরের আকাশ/হ.র

চট্টগ্রাম বন্দর

শেয়ার করুন: