শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এসি কোচে আসনবিহীন যাত্রী ভ্রমণে নিষেধাজ্ঞা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রায় এসি কোচ ও প্রথম শ্রেণির আসনে কোনোভাবেই আসনবিহীন বা ‘দাঁড়ানো’ যাত্রী বহন না করার কঠোর নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তবে সাধারণ মানুষের সুবিধার্থে নন-এসি কোচে আগের মতোই মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাজধানীর রেল ভবনে ঈদযাত্রা উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় রেলপথ মন্ত্রী বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কোনোভাবেই এসি বা প্রথম শ্রেণির কোচে আসনবিহীন যাত্রী প্রবেশ করতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি রোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাতে টিকিটবিহীন কোনো যাত্রী প্রবেশ করতে না পারে, সে জন্য কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তি কমাতে বসার আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। সভায় নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

নিষেধাজ্ঞাএসি কোচ

শেয়ার করুন: