শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হবেন: জাহেদ উর রহমান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান

ক্ষমতাচ্যুত  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের 'মব' বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না, বরং তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচারের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের নিয়মিত কার্যক্রম জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

দেশে ফিরলে শেখ হাসিনার ওপর কোনো ধরনের বেআইনি হামলা হবে না বলে নিশ্চয়তা দেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, উনি দেশে ফিরে এলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, কোনো ‘মব’ বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না। উনি আমাদের সাথে ন্যায়বিচার করেননি, কিন্তু আমরা ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমেই জবাব দেব। উনি আসুক, উনাকে ওয়েলকাম করি।

আরও পড়ুন

ফুলপুর পাচারের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ডা. জাহেদ বলেন, ছয় মাস ধরে আলোচিত থাকার পর ডিসেম্বরে বলবেন এই এই কারণে আসতে পারলাম না, আগামী জুনে আসব। আমরা আবার ছয় মাস একই আলাপ করবো। তারপরে জুনে না পরের ডিসেম্বরে... এভাবে চলতে থাকবে।

শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটা ডাকাত যেভাবে পালিয়ে যায়, উনার পালানোটা অনেকটা সেরকম। এ সময় তিনি নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর হুসেইন মুহম্মদ এরশাদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এরশাদও তো পালাননি। নব্বইয়ের পর এরশাদ তার মন্ত্রিসভা নিয়ে দেশেই ছিলেন, নিজে জেলে থেকেছেন এবং নির্বাচন করে তার দল ৩৫-৩৬টি আসনে জয়ীও হয়েছিল। এরশাদ পতনের পর পুলিশও থানায় ছিল। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: