শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা পাবেন স্থানীয়দের সমান সুবিধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা পাবেন স্থানীয়দের সমান সুবিধা
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা পাবেন স্থানীয়দের সমান সুবিধা

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে সেখানকার স্থানীয় শ্রমিকদের মতোই সব ধরনের সামাজিক সুরক্ষা সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। পাশাপাশি, ভাষাগত সমস্যার কারণে যাতে কেউ বঞ্চিত না হন, সে জন্য বাংলাদেশি শ্রমিকদের বাংলা ভাষায় অভিযোগ দাখিলের সুযোগ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রেস সচিব বলেন, তিন দিনের মালয়েশিয়া সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক কল্যাণ, অবৈধ কর্মীদের বৈধকরণ, এবং নতুন করে নিরাপত্তারক্ষী ও কেয়ারগিভার নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট প্লাস’ প্রোগ্রামে অন্তর্ভুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছে মালয়েশিয়া।

তিনি আরও জানান, দ্রুতই দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়া থেকে প্রায় ৩ বিলিয়ন ডলারের খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি করে। এফটিএ হলে বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশি

শেয়ার করুন: