শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে : তথ্য সচিব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি।  জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

সোমবার (২৮শে জুলাই) রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গত বছর আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি নতুন দেশ বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি করেছে।  এই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে।  কাজের মাধ্যমে সব ধরনের বাধাবিঘ্ন অতিক্রম করতে হবে।

মাহবুবা ফারজানা বলেন, দেশ গড়তে আমাদের সামনে বিশাল কর্মযজ্ঞ রয়েছে।  আমাদের দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ।  তিনি গুজব ও অপপ্রচার প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।  

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।  আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াছমিন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

জুলাই শহিদতথ্য সচিব

শেয়ার করুন: