শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেড় বছর পর ফের ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস চালু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা।

মঙ্গলবার ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়াল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এ বাস সার্ভিস বন্ধ ছিল।

দেড় বছরের বেশি সময় পর দুই দেশের মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে আবার এই আন্তর্জাতিক বাসযাত্রা শুরু হয়েছে।

আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সপ্তাহে তিন দিন করে নিয়মিত এ পরিষেবা চালু করা হবে।

বাস পরিষেবা আবার চালু হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাঁদের মতে, এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ। এতে পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে চালক, স্টাফসহ ৯ যাত্রী নিয়ে ইমিগ্রেশনে আসে বাসটি।

প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুরের দিকে বাসটি ভারতে প্রবেশ করে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে বাসটি ভারতে যায় এবং ২১ ফেব্রুয়ারি আবার বাংলাদেশে ফিরে আসে।

ভোরের আকাশ/নি. ব

কলকাতা বাস

শেয়ার করুন: