শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক মোকাবিলা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ৮ ফেব্রুয়ারি।

তবে এই গুরুত্বপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সরাসরি উপস্থিত থাকবেন না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তারা এই তথ্য গণমাধ্যমকে মুঠোফোনে নিশ্চিত করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং এনবিআর কমিশনার রইছ উদ্দিন খান। 

৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশ অনুযায়ী, আগামীকাল শুক্রবার দলটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি দেশে ফিরবে।

চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পর্কে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বাণিজ্য উপদেষ্টা ইতোমধ্যেই ঢাকায় বসে চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন। প্রতিনিধি দলটি সেই স্বাক্ষরিত কপি ওয়াশিংটনে নিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার। মূলত জাপান সফরের শিডিউল থাকায় শীর্ষ দুই কর্মকর্তা সরাসরি ওয়াশিংটনে যেতে পারছেন না বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাপানের রাজধানী টোকিওতে আগামীকাল বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের নির্ধারিত দিন রয়েছে। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নিতেই তাদের জাপান সফর।

 

ভোরের আকাশ/এনএস

বাণিজ্য চুক্তিযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: